|
চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের হাতে বাবা খুন
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের হাতে বাবা খুন নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে। জানা যায়, পারিবারিক কলহ’কে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেন (২২) বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াদ বাবা আহমদ হোসেনকে ছুরি দিয়ে গলার ডানপাশে আঘাত করলে আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তিনি মারা যান। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী পূর্বকোণকে বলেন, কাঞ্চনায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ৩ হাজার ৯০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
