ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 6:32 PM

রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

রহনপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাকবাংলো এলাকায় পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দশটায় ডাকবাংলো রোড মেডিকেল মোড় সংলগ্ন পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টার দোয়া ও মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। 

শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ড:আব্দুল আলিম, ডাঃ মো: আসেম আলী, নির্বাহী পরিচালক, আমিরুল মমিন, ব্যবস্থাপনা পরিচালক এ আর তৌহিদ রায়হান, ডা: সাহবুবু হাসান, প্রমূখ।

এ সময় পরিচালক বৃন্দগণ বলেন পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি ইকো মেশিন, এক্স-রে,  প্যাথলজি, উন্নত এ্যানালাইজার, হরমোন, সেল কাউন্টার  আল্ট্রাসনো মেশিন দ্বারা সকল প্রকার রোগের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। 

মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য মূলক কাজ। এ সময় রহনপুরের এলাকার বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে, সারাদিন ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ ফ্রি, এবং সকল টেস্টের উপর সারাদিন ৩০% ডিসকাউন্টসহ বিভিন্ন চিকিৎসা সুযোগ-সুবিধা থাকিবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status