ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
মধুখালীতে মিথ্যা হত্যা মামলায় বেকসুর খালাস, বিএনপি নেতাদের সম্বর্ধনা
আবির হোসেন আবু, মধুখালী
প্রকাশ: Tuesday, 11 November, 2025, 6:37 PM

মধুখালীতে মিথ্যা হত্যা মামলায় বেকসুর খালাস, বিএনপি নেতাদের সম্বর্ধনা

মধুখালীতে মিথ্যা হত্যা মামলায় বেকসুর খালাস, বিএনপি নেতাদের সম্বর্ধনা

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে  ২০১৬ সালে  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের  দুই পক্ষের  সহিংসতায় নৌকা প্রার্থীর ভাই আতিয়ার রহমান খুন হন । 

এরই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের  একটি সাজানো ,চক্রান্ত  মুলক, মিথ্যা বানোয়াট মামলা রুজু করা হয়। সর্বশেষে গত  ৯  নভেম্বর ফরিদপুর জেলা দায়রা জজ সমস্ত আসামিদেরকে বেকসুর খালাস প্রদান করেন । 

মুল মামলায় ১০২ জনের নাম উল্লেখ  এবং অজ্ঞ্যাত ২০০ জনকে আসামী করে মৃত আতিয়ার রহমান খানের চাচা শাহাদৎ হোসেন খান (লাল) বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করেন। 

পরবর্তীতে চার্যশিটে ৭৮ জন আসামী রেখে মামলার চার্য গঠন করা হয় উক্ত মামলায় পার্শবর্তি ৬ টা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের নাম দেয়া হয়।  আসামীদের মধ্যে অন্যতম ছিলেন উপজেলা বিএনপির বর্তমান সভাপতি  এবং তখন কামালদিয়া ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বর্তমান উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং তৎকালীন চেয়ারম্যান প্রাথী আব্দুর রহিম ফকির, সাবেক মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সহ ৭৮ জনকে এই মামলার চার্যশিটে অন্তর্ভুক্ত করা হয়। দির্ঘ্য প্রায় ১০ বছর পর  মামলার রায় প্রদান করা হয়। রায়ে সবাইকে বেকশুর খালাস প্রদান করা হয়। এ উপলক্ষে মধুখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস  উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি  শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরি ইরান, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,সিনিয়র সহ সভাপতি গোলাম মস্তফা বাকি,সহ-সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব , মো: আবু সাইদ,যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়,মো: শরিফুল ইসলাম ফকির.যুবদলের আহবায়ক এসএম মোক্তার হোসন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আকরাম হোসেন খান,ছাত্রদলের আহবায়ক  ওমর ফরুক প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status