|
বরিশালের বিলাঞ্চলে বিভিন্ন চারা উৎপাদনে ব্যস্ত কৃষক
এ এইচ অনিক
|
![]() বরিশালের বিলাঞ্চলে বিভিন্ন চারা উৎপাদনে ব্যস্ত কৃষক যেমন বানারীপাড়া উপজেলার বিভিন্ন হাটে উজিরপুর, স্বরূপকাঠী বৈঠাকাঠা, রাজাপুর সহ বরিশাল জেলার বিভিন্ন এলাকায় চলে জমজমাট চারা ব্যবসার বাজার। এদিকে চারা উৎপাদনের মূল উপাদান হলো স্থানীয়ভাবে সংগ্রহ করা জলজ আগাছ, যেমন কচুরিপানা, ইন্দুরকানি লতা, শেওলা, কলমিলতা ইত্যাদি। সাতলা, তীরমুহুনি বিল, কোদালধোয়া বিল, পিরেরবাড়ি ও ছেয়াভাঙ্গার বিলসহ বিভিন্ন জায়গা থেকে এসব আগাছা সংগ্রহ করে তা পচিয়ে তৈরি করা হয় গোলাকৃতির ‘ভোধগা’ বা ‘ট্যামা’। এই ভোধগাতেই বোনা হয় সবজির বীজ, কয়েক দিনের মধ্যেই গজিয়ে ওঠে সবুজের সারি। চারা বিক্রেতা আব্দুল জলিল হাওলাদার বলেন, “বিভিন্ন এলাকা থেকে আগাছা সংগ্রহ করে পচিয়ে ভোধগা বানাই। সেখানে বীজ বুনলে দ্রুত চারা গজায়। পরে নৌকা, ট্রলার বা টমটম–নছিমনে করে আমরা এসব চারা হাটবাজারে নিয়ে যাই। কৃষকেরা সেখান থেকে সংগ্রহ করে জমিতে রোপণ করেন।” স্থানীয় কৃষকদের মতে, এ অঞ্চলে প্রতিবছর বিপুল পরিমাণ চারা উৎপাদিত হওয়ায় দেশের বাজারে সারা বছর সবজির সরবরাহ তুলনামূলক স্থিতিশীল থাকে। বরিশালের বিলভিত্তিক চারা উৎপাদন এখন এ অঞ্চলের কৃষি অর্থনীতির শক্ত ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে। এই চারা শিল্প হাজারো কৃষক পরিবারের জীবিকার প্রধান উৎস হয়ে উঠেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
