|
প্রতিদিন ৩ কেজি ঘামে পাঞ্জাবি ভিজে যায়: হুমাম কাদের চৌধুরী
এম. মতিন, রাঙ্গুনিয়া
|
![]() প্রতিদিন ৩ কেজি ঘামে পাঞ্জাবি ভিজে যায়: হুমাম কাদের চৌধুরী মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২নং হোসনাবাদ ইউনিয়নে মির্জা নাজিম উদ্দিন খোকনের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমাম কাদের চৌধুরী বলেন, 'প্রতিদিন পথসভা, জনসভা শেষ করে যখন বাড়ি ফিরি, আমার পাঞ্জাবি ঘামে ভিজে যায়। আজকে হোসনাবাদের মানুষের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমার সেই পাঞ্জাবি আরও পাঁচ লিটার ঘামে ভিজবে। যেমনটা আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময় হতো। তখন দেখতাম যত বেশি ঘাম ঝরত, তত বেশি ভোট পেতেন তিনি। আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, হোসনাবাদের সব ভোট ধানের শীষের পক্ষে যাবে ইনশাআল্লাহ।' এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে মনে হচ্ছে, আমি ইতিমধ্যে নির্বাচনে জয়ী হয়ে গেছি। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার বাবার সন্তান হিসেবে ও ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সবাইকে বলতে হবে, ভোট দিতে হবে ধানের শীষে। আগামী নির্বাচনে হাড্ডি-হাড্ডি লড়াই হবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ যেন বিভক্ত করতে না পারে। তিনি বলেন, এই হোসনাবাদে এসে মনে হলো, আপনাদের হৃদয়ে এখনও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি ভালোবাসা অমলিন। আমি আশা করি, আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবেন। উঠান বৈঠক শেষে হুমাম কাদের চৌধুরী স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মির্জা নাজিম উদ্দিন খোকনের পারিবারিক জিয়াফত অনুষ্ঠানে যোগ দেন। বৈঠকে হোসনাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
