|
কমওয়ার্ড-এ সেরার স্বীকৃতি পেল মাস্টহেড পিআর
নতুন সময় ডেস্ক
|
![]() কমওয়ার্ড-এ সেরার স্বীকৃতি পেল মাস্টহেড পিআর শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন’ শীর্ষক অনুষ্ঠানে মাস্টহেড পিআর–এর কর্মকর্তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ বছর বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের ‘সাসটেইনেবিলিটি’ উদ্যোগভিত্তিক পিআর ক্যাম্পেইন সফলভাবে সম্পাদনের স্বীকৃতি হিসেবেই পুরস্কারটি দেওয়া হয়েছে মাস্টহেডকে। ক্যাম্পেইনের লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। কমওয়ার্ড-এর এবারের ১৪তম আয়োজনের মাধ্যমে ৩২টি ক্যাটাগরিতে মোট ১৩৪টি ক্রিয়েটিভ কোম্পানি ও বিজ্ঞাপনকে পুরস্কৃত করা হয়। এর আগে ২০১৭ সালে আয়নাবাজি সিনেমার ডিজিটাল প্লাটফর্মে পিআর ক্যাম্পেইনের জন্য গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড, ২০১৪ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিআইডি গোল্ড অ্যাওয়ার্ড, ২০১৯ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত পিআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন সামিটে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সেরা পিআর এজেন্সির স্বীকৃতিসহ দেশ-বিদেশে একাধিক সম্মাননা অর্জন করে মাস্টহেড পিআর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
