|
জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই
নতুন সময় ডেস্ক
|
![]() জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ৪৪০০ মিটার ওপর উড়ছে ছাই জাপানের কিয়োডো নিউজ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৪ হাজার ৪০০ মিটার (১৪,৪৩৬ ফুট) উচ্চতা পর্যন্ত ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে। অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় স্থানীয় আবহাওয়া সংস্থা কাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি শহরে ছাই পড়ার পূর্বাভাস জারি করেছে। তবে কোনো হতাহত বা কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গেছে। আগ্নেয়গিরির বড় বড় পাথর এদিক সেদিক ছিটকে যাচ্ছিল। তবে কোনো পাইরোক্লাস্টিক প্রবাহ পরিলক্ষিত হয়নি। জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি 'সাকুরাজিমা' দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত। এটি ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
