|
গাজীপুরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ সোমবার (১৭ নভেম্বর) ভোরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু পুলিশ বলছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আসলেও পুলিশি টহল থাকায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি করতে পারেনি। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ ভবনের সামনে নাম ফলক এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট এর গেটের নামফলকে আগুন দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতার কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তরা পুলিশের সরব উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
