|
গাজীপুরে শ্রমিক অসন্তোষে কর্মবিরতি পালন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে শ্রমিক অসন্তোষে কর্মবিরতি পালন শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানার জেনারেল ম্যানেজার তালেব আলী মানিক ও প্রশাসনিক কর্মকর্তা সুমনকে শ্রমিকদের দাবি অনুযায়ী বরখাস্ত করার কথা থাকলেও মালিক পক্ষ তা না করে কারখানায় প্রবেশের অনুমতি দেয়। প্রতিদিনের ন্যায় শ্রমিকরা সকাল ৮ টায় কাজে যোগদান করেন। কিন্তু জেনারেল ম্যানেজার তালেব আলী মানিককে দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেন। পরে তারা সকাল ১০ টা থেকে কাজ বন্ধ করে দিয়ে ফ্লোরে ও কারখানার ভিতরে মূল ফটকের সামনে অবস্থান করেন। সৌরভ নামে এক সুয়িং অপারেটর বলেন, আমরা জেনারেল ম্যানেজার তালেব ও এডমিন অফিসার সুমনকে চাইনা। মালিক পক্ষ কথাও দিয়েছিলেন তাদের বের করে দিবে। কিন্তু আজকে দেখি জিএম স্যার আবার ফ্যাক্টরিতে আইছে তাই আমরা কাজ বন্ধ করে দিছি। আনোয়ার নামে এক সুয়িং অপারেটর বলেন, মালিক পক্ষ আসলেই সমাধান হবে। আমরা কারখানার কোন ক্ষতি করছিনা। যে যার অবস্থান থেকে কাজ বন্ধ করে দিয়ে বসে রয়েছি। হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ) এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভড করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদে-বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, দুইজন স্টাফকে বের করে দেওয়া নিয়ে শ্রমিকরা সকাল দশটা থেকে কাজ বন্ধ করে বসে আছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি অর্থনীতির বাড়তি চাপ?
বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
