ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 December, 2025, 10:19 PM

ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন। 

রাজনৈতিক অঙ্গনের দুই তরুণ নেতৃত্বের জীবনের এই নতুন অধ্যায়কে দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে নবদম্পতির ছবিসহ এক পোস্ট দিয়ে বিয়ের তথ্য প্রকাশ করেন। 

পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণা ও রাজনৈতিক অঙ্গনের অভিন্ন লক্ষ্য দুজনকে আরও কাছে এনেছে। এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে উল্লেখ করেন শারমিন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। পারিবারিক সূত্র জানায়, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। 

সংগঠনে দায়িত্বশীল ও সক্রিয় একজন নেত্রী হিসেবে তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status