ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল বনানী শাখায় বিশেষ দোয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 December, 2025, 10:40 PM

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল বনানী শাখায় বিশেষ দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল বনানী শাখায় বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু'র আয়োজনে  বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব স্বেচ্ছাসেবক দল বনানী আমতলী কার্যালয়ের সামনে  দোয়ার আয়োজন করে দলের নেতা-কর্মীরা ।

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল বনানী শাখায় বিশেষ দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল বনানী শাখায় বিশেষ দোয়া


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন-আহবায়ক রেজাউল রহমান ফাহিম ও তিতুমীর কলেজের সাবেক সভাপতি, বিএনপি বনানী থানার সাবেক  সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বনানী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব হবিবুল্লাহ হবি, যুগ্ন আহবায়ক মনা, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ন আহবায়ক হিরু, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম খোকন, যুগ্ন আহবায়ক বাবুল, যুগ্ন আহবায়ক বাপ্পি, যুগ্ন আহবায়ক খোকন, যুগ্ন আহবায়ক রানা, ১৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মামুন, ২০ নং ওয়ার্ড বিএনপি র  সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তার, সাংগঠনিক সম্পাদক সায়েম, মাহফিলে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন যুবদল বনানী থানার সদস্য সচিব হাসিবুল ইসলাম মিম, তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেন ইমাম, যুগ্ন-আব্বায়ক রিমো, স্বেচ্ছাসেবক দলের বনানী থানার সভাপতি রেজাউল করিম বাচ্চু, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি পলাশ,  সহ সাধারণ সম্পাদক মোঃ সুজন, স্বেচ্ছাসেবক দল ২০ নং ওয়ার্ডের যুগ্ন-আব্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের ১৯ নং ওয়ার্ডের যুগ্ন আহবায়ক সোহেল মজুমদার, ছাত্রদল বনানী থানার সভাপতি মেজবা উদ্দিন নাঈম, সাধারণ সম্পাদক জিসান, সহ-সভাপতি সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান, সাংগঠনিক সম্পাদক আমিনুল, সহ সাংগঠনিক সম্পাদক  আবির, ছাড়াও বনানী থানার বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দল-মত নির্বিশেষে এলাকাবাসী সহ সকল স্তরের জনগণ দোয়ায় অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মত। 

দোয়া অনুষ্ঠানে শেখ মোহাম্মদ ফরিদ বলেন,  বাংলাদেশের সকল পর্যায়ের লোকেরা তার সুস্থতা কামনা করছে। এই জাতির কল্যানের জন্য তার সুস্থতা প্রয়োজন। জাতীয় ঐক্যের জন্য তার উপস্থিতি প্রয়োজন। আমরা তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করছি।’

দোয়া মাহফিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status