|
খুলনা রেঞ্জের উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনা রেঞ্জের উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ রেজাউল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান ও প্রশিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে কাজে লাগাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে আনসার সদস্যদের সচেতন, শৃঙ্খলাপূর্ণ ও নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলোও তিনি স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে। একই দিনে খুলনা বিভাগের ৯টি জেলায় উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৬ষ্ঠ ধাপ) এর সমাপনী অনুষ্ঠান একযোগে অনুষ্ঠিত হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
