ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
প্রিমিয়াম সুইটসের পণ্যে ভেজাল, সিইওকে ৬ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 December, 2025, 3:20 PM

প্রিমিয়াম সুইটসের পণ্যে ভেজাল, সিইওকে ৬ লাখ টাকা জরিমানা

প্রিমিয়াম সুইটসের পণ্যে ভেজাল, সিইওকে ৬ লাখ টাকা জরিমানা

ঘি ও টমেটো সসে ভেজালের অভিযোগে দায় স্বীকার করে ৬ লাখ টাকা জরিমানা দিয়েছেন প্রিমিয়াম সুইটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এইচ এম ইকবাল। জরিমানা পরিশোধের মাধ্যমে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালতে এ অর্থ পরিশোধের পর তিনি মামলার দায়মুক্তি পান।

প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মাহবুবুর রহমান বকুল বিষয়টি নিশ্চিত করে জানান, বিসিএসআইআর পরীক্ষায় পণ্য মানসম্মত প্রমাণিত হলেও আদালতে রায় চ্যালেঞ্জ করলে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় জড়াতে হতো। সিইও বিদেশে অবস্থান করায় বিষয়টি আরও জটিল ও ব্যয়বহুল হয়ে উঠতে পারত। সে কারণেই নিরাপদ খাদ্য আদালতের রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে প্রিমিয়াম সুইটস বাই সেন্টালের ঘি ও টমেটো সস পরীক্ষা করে মান অনুপযুক্ত পাওয়া যায়। পরীক্ষায় দেখা যায়, ঘিতে সাবানিকরণ মানের ঘাটতি, দুগ্ধ চর্বির পরিমাণ কম এবং আয়োডিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। টমেটো সসে মিশ্রিত কঠিন বস্তুর পরিমাণ কম, অম্লতার ঘাটতি এবং নির্ধারিত মাত্রার চেয়ে বেশি বেনজয়িক এসিড পাওয়া যায়।

এসব ভেজাল পণ্যে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে উল্লেখ করে দক্ষিণ সিটির নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান মামলা করেন। এজাহারে বলা হয়, এসব পণ্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এবং হৃদ্‌রোগ ও স্নায়ুজনিত জটিলতার আশঙ্কা রয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status