|
ইউসিবি থেকে ৫৬ কোটি টাকা আত্মসাত, ১১৫ জনের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইউসিবি থেকে ৫৬ কোটি টাকা আত্মসাত, ১১৫ জনের বিরুদ্ধে মামলা অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি এবং সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ। বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের অনুমোদিত মামলার অভিযোগ অনুযায়ী, কর্মচারীদের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেখিয়ে ইউসিবির সংশ্লিষ্ট শাখাগুলো থেকে ঋণ নেওয়া হয়। পরে সেই অর্থ যথাযথভাবে ব্যবহার না করে আত্মসাৎ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— এশিয়া এন্টারপ্রাইজ, মুন এন্টারপ্রাইজ, ইসলাম এন্টারপ্রাইজ, সান-সাইন এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ, জুপিটার এন্টারপ্রাইজ, নাজিম অ্যান্ড সন্স ও আল রাজি এন্টারপ্রাইজ। এ বিষয়ে ইউসিবির মুখপাত্র বলেন, দুদকের দায়ের করা মামলাগুলো ব্যাংকের দেওয়া তথ্যের ভিত্তিতেই হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহকের আমানতের অর্থ যারা অনিয়ম ও কারসাজির মাধ্যমে আত্মসাৎ করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। তিনি জানান, ইউসিবির বর্তমান পরিচালনা পর্ষদ অতীতের সব অনিয়মের সুষ্ঠু প্রতিকার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংক কর্তৃপক্ষ আপসহীন অবস্থানে রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
