|
তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা
নতুন সময় প্রতিবেদক
|
|
![]() তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস দিয়ে পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের পক্ষে মোট ৬টি পক্ষে টিকিট কেনা হয়েছে। সূত্রে জানা গেছে, তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমাস ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হয়েছে। আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ফ্লাইটের বিজনেস ক্লাসে এ ছয়জনের বাইরে নিজস্ব অর্থে যারা টিকেট কিনছেন তাদের মধ্যে রয়েছেন— মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়া প্রমুখ। এ ফ্লাইটের বিজনেস ক্লাসের ওয়ানওয়ে টিকিট ৩ হাজার ৬০০ পাউন্ড বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯৪ হাজার টাকা। বিজনেস ক্লাসের বাইরে আরও প্রায় ৩৫ জন ইকোনমি ক্লাসের টিকেট কেটেছেন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইটালীর বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এ বিমানের ফ্লাইট। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। এ মিলিয়ে এর সংখ্যা ৫০ জনের বেশি। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বুধবার ভোরে জানান, ‘আমাদের নেতা উনার (তারেক রহমান) পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে দেশে। এর বাইরে অনেকেই যার যার মতো যাচ্ছেন টিকিট একই ফ্লাইটে কেটে দেশে বলে শুনেছি। তারেক রহমান সাহেব এয়ারপোর্টে বিদায় জানাতে বার বার নিষেধ করেছেন, তার পর আসলে আমার কিছু বলার নেই।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
