|
আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজ বুধবার জাতীয় সংসদ ভবনে আগত বিদেশি অতিথিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন। প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেলের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এবং তাদের উপস্থিতির জন্য উপদেষ্টারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
