|
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
|
![]() ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (৩ জানুয়ারি) মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার দাবি করেন ট্রাম্প। তবে মাদুরোকে কোথায় কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করা হয়েছে।’ তবে ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ১৯৮৯ সালে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে লাতিন আমেরিকায় সরাসরি এ ধরনের হস্তক্ষেপ করেনি যুক্তরাষ্ট্র। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
