|
ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শনিবার
(৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার ডিগ্রি কলেজ রোডে অবস্থিত
ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের কোচিং চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন
বছর ২০২৬-কে স্বাগত জানানো হয়। নগরাজপুর
উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী তোতা-র সঞ্চালনায় এবং
প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ারুল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও
আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ আবিদুর রহমান (সোহাগ)। বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক সুজন আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারী
অধ্যাপক ফারুকুল ইসলাম এবং ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের শিক্ষক মেহেদী হাসান। অভিভাবকদের
পক্ষ থেকে বক্তব্য রাখেন পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল এবং মধ্য চন্দ্রখানা আদর্শ সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা। অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি নবাগত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, অভিভাবকরা তাঁদের বক্তব্যে জানান, ২০২৫ সালে ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের পাঠদান কার্যক্রম ছিল আশানুরূপ ও ফলপ্রসূ। আগামীতেও এ প্রতিষ্ঠান শিক্ষার মান ধরে রেখে শিক্ষার্থীদের সুশিক্ষায় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
