|
বটতলীতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
|
![]() বটতলীতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শনিবার (৩ জানুয়ারি) আছর নামাজের পর বাঘাইছড়ি পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি শাহাজাহান চৌধুরী এবং উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল সালাম, পৌর বিএনপির সদস্য আবছার উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। খতমে কোরআন শেষে বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন ও বটতলী বাইতুল আমান জামে মসজিদের খতিব শাহজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুন নূর বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
