ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারীতে পরিকল্পিত ভাবে কাপড়ের দোকানে আগুন ৩০ লক্ষ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 1:46 PM

কুড়িগ্রামের রৌমারীতে পরিকল্পিত ভাবে কাপড়ের দোকানে আগুন ৩০ লক্ষ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই

কুড়িগ্রামের রৌমারীতে পরিকল্পিত ভাবে কাপড়ের দোকানে আগুন ৩০ লক্ষ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই

কুড়িগ্রামের রৌমারীতে পরিকল্পিত ভাবে কে বা কারা কাপড়ের দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। এতে দোকান ঘরের ভাড়াটে মালিকের প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ ৬ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‘আরাফা স্টোর’ নামে দোকানঘরটিট ভাড়াটে মালিক আয়নাল হক জানান, ভাড়ায় নেওয়া ঘরে তিনি দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন। আজ গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। এতে দোকানের সব ধরনের পোশাকসহ আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

তিনি আরও বলেন, “এই দোকানটাই ছিল আমার একমাত্র আয়ের উৎস। জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছিলাম। আগুনে দোকানঘরসহ সব মালামাল পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব।”

ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। পাশাপাশি তিনি সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের আবেদন জানান।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অগ্নিকাণ্ডের ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status