ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
৭জানুয়ারি প্রকাশিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 January, 2026, 5:28 PM

৭জানুয়ারি প্রকাশিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল

৭জানুয়ারি প্রকাশিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা র ফলাফল আগামীকাল ৭ জানুয়ারি প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো আবদুল্লাহ মৃধা।

গাকৃবি রেজিস্ট্রার জানান, 'আগামীকাল কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ করা হবে। কালকে বেলা ১১ টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যলয়গুলো উপাচার্য মহোদয় গাকৃবিতে আসবেন। তারা একত্রে একটি মিটিং করবেন, ফলাফল শীটে স্বাক্ষর করলে গাকৃবি উপাচার্যের মাধ্যমে প্রকাশ হবে।'

কখন ফলাফল প্রকাশ হবে জানতে চাইলে তিনি বলেন, 'আগামীকাল সন্ধ্যায় রেজাল্ট প্রকাশের পরিকল্পনা করতেছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করছি সন্ধ্যার পরে প্রকাশিত হবে।

উল্লেখ্য, 'গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট তিন হাজার ৭০১টি। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status