ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মায়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি স্কুলছাত্রী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 January, 2026, 12:28 PM

মায়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি স্কুলছাত্রী নিহত

মায়ানমার থেকে আসা গুলিতে বাংলাদেশি স্কুলছাত্রী নিহত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে আফনান (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। এদিন সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গত তিনদিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলিতে এপারেও আতঙ্ক বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status