ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
চতুর্থবারের মতো
টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 January, 2026, 5:04 PM

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সদস্যদের সন্তানদের মাঝে ‘টিএমজিবি শিক্ষাবৃত্তি ২০২৬’ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ বৃত্তি প্রদান করা হয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মাদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেশনাল স্ট্যাডিজ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহদী উজ জামান, বাংলাদেশ কম্পিউটার সমিটির (বিসিএস) সভাপতি ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর ফিন্যান্স সেক্রেটারি মোহাম্মাদ আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ।

অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ৪২ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বক্তব্যে ড. মোহাম্মাদ আবু ইউসুফ বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না, এর পেছনের প্রযুক্তিগত জ্ঞানও অর্জন করতে হবে। টিএমজিবির এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহাম্মদ মাহদী উজ জামান বলেন, আন্তর্জাতিক প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো করছে। আগামী প্রজন্মকে বিশ্বমানের প্রযুক্তি প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করতে টিএমজিবির মতো সংগঠনগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সব শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় উদ্বুদ্ধ করতে টিএমজিবির ধারাবাহিক এই আয়োজন প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্যোগে সহায়তার আশ্বাস দেন।

মুনির হাসান বলেন, শিশুদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ জরুরি। তিনি ম্যাথ অলিম্পিয়াড, রোবট অলিম্পিয়াডসহ বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, সদস্যদের সন্তানদের শিক্ষার প্রতি উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা টিএমজিবির এই উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status