ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
দাউদকান্দিতে তারেক রহমানের আগমন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 January, 2026, 5:40 PM

দাউদকান্দিতে তারেক রহমানের আগমন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়

দাউদকান্দিতে তারেক রহমানের আগমন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দাউদকান্দি আগমন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় দাউদকান্দি বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

এ উপলক্ষে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মতবিনিময় সভা করেন তাঁর পুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি সদরস্থ মারুফ ভিলা প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় ড. খন্দকার মারুফ হোসেন অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদান করেন।

একপর্যায়ে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সঠিক তথ্য সংগ্রহ ও তা গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে প্রচারের জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি গণমাধ্যমের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে বিকেল ও সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম ও শুয়াগাজীতে পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর রাত আনুমানিক ৮টার দিকে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সমাবেশে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করবেন তারেক রহমান।

গণসমাবেশে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status