ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
যশোরে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 1:46 PM

যশোরে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে

যশোরে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে

যশোরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যশোর কোতোয়ালীথানা পুলিশ তাদের আটক করে। 

পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহম্মেদ রিমু (শেখহাটি দক্ষিণপাড়া), যুবলীগ নেতার ছেলে রোবায়েত হোসেন রোহান (শংকরপুর আশ্রম রোড), তরিকুল ইসলাম (শংকরপুর পশু হাসপাতাল এলাকা), ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম (পুলিশ লাইন এলাকা) এবং গোলাম কিবরিয়া (খড়কি এলাকা)।

মামলার তদন্ত কর্মকর্তা ও যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনুপ কুমার মণ্ডল জানান, ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে মাগুরা-যশোর রুটে চলাচলকারী ‘রাহিন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং করা ছিল। 

পরদিন ভোরে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বাসের আসন ও ইঞ্জিন বক্সসহ ভেতরের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই নাশকতার ঘটনায় পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status