ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরা এক শিশুর লাশ উদ্ধার
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 25 January, 2026, 6:15 PM

সাতক্ষীরা এক শিশুর লাশ উদ্ধার

সাতক্ষীরা এক শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের দুদিন পর  দিন মাছের ঘের থেকে রিয়ান (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের  মেহেদী হাসানের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে আখড়াখোলা গ্রামের নানার বাড়ি থেকে বেরিয়ে সে আর ফিরে আসেনি।

শিশু রিয়ান সাতক্ষীরা সদর উপজেলা আখড়াখোলা গ্রামের শাহাদাত হোসেন ওরফে সাজুর ছেলে। সে স্থানীয় শোয়েব হোসেন প্রি-ক্যাডেট স্কুলের প্লে শ্রেণীর ছাত্র ছিল।

রিয়ানের নানা আখড়াখোলা গ্রামের মতিয়ার রহমান জানান, শুক্রবার সকালে মায়ের সাথে রিয়ান তাদের বাড়িতে আসে। দুপুরে খাওয়ার পর বিকাল সাড়ে তিনটার দিকে খেলার জন্য সে বাড়ির বের হয়।খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকাল সাতটার দিকে আমার ছোট ভাই মেহেদী হাসানের মাছের ঘেরে একটি মরদেহ দেখতে পায়। পরে ঘের থেকে শিশু রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহ: মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status