ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দুর্গাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Monday, 26 January, 2026, 10:59 AM

দুর্গাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

দুর্গাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ অনুষ্ঠিতের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দুইদিন ব্যাপি ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিউট ঢাকা এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, দুর্গাপুর সার্কেলের এএসপি আল ইমরানুল আলম, উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হাসান আজাদ, ওসি মাহমুদুল হাসান, জেলা বিজিবি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ। 

কর্মশালায় প্রিজাডিং অফিসার, সহকারি প্রিজাডিং অফিসার ও পুলিং অফিসারগণ প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে ৬১টি কেন্দ্রের জন্য ৬৫ জন প্রিজাইর্ডি অফিসার ৪০৫ জন সহকারী প্রিজাইটিংঅফিসার এবং দুইদিনে প্রায় ৯শত জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করবেন। 

অবাদ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষে অত্র উপজেলায় ৪ প্লাটুন বিজিবি, গ্রাম পুলিশ, অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগন নিয়োজিত থাকবে বলে জানান জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status