|
পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, ২ শিশু নিয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, ২ শিশু নিয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু নিহত নারী হলেন হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই শিশুও মালা বেগমের সন্তান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মালা বেগম তার দুই শিশুসন্তানকে নিয়ে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া ফাটপার এলাকার রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় রেল ক্রসিংয়ের গেইটম্যান সাত্তার তাদের রেললাইন থেকে সরে যেতে বারবার ডাকাডাকি করেন। ![]() পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ, ২ শিশু নিয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়েছি। রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
