ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রামের 'ওয়ার সিমেট্রি'তে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 27 January, 2026, 8:37 PM

চট্টগ্রামের 'ওয়ার সিমেট্রি'তে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামের 'ওয়ার সিমেট্রি'তে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে বিশ্বযুদ্ধের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি। এ সময় ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ, পরিবেশ ও নান্দনিক দিক নিয়ে মতবিনিময় হয়।

রাষ্ট্রদূত চট্টগ্রামের নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। 

মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে মশা নিধনে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। পাশাপাশি নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, ডিজিটাল সেবা ও স্বাস্থ্য খাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করেন মেয়র।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রামে অবস্থিত বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বাধীনতার লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী আমেরিকার পাইলট উইলিয়াম বি রাইসের কর্ম ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

কমনওয়েলথ ওয়ার সিমেট্রি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) একটি স্মৃতিসৌধ। এটা সাধারণত চট্টগ্রামে ওয়ার সিমেট্রি নামে পরিচিত। চট্টগ্রামের ওয়েল পার্ক রেসিডেন্স থেকে খুব কাছেই দামপাড়ার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে এ ওয়ার সিমেট্রির অবস্থান।

প্রসঙ্গত, বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর হয়ে যুদ্ধ করা রাজকীয় ব্রিটিশ ফোর্সের প্রায় ১৭ লাখ নিহত সদস্যের স্মৃতি রক্ষার্থে গড়ে ওঠা এ সংগঠন ১৫০টি দেশে প্রায় ২৩ হাজার স্থানে সমাধি ও স্মৃতিসৌধ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। কমিশন নিহত প্রতিটি সদস্যের তথ্য সংরক্ষণ করে, যা তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দেখা যায়। স্যার ফেবিয়ান ওয়্যার নামে ব্রিটিশ রেড ক্রসের এক কর্মকর্তার নিরলস চেষ্টার ফসল এ কমিশন। 

এ কমিশন বাংলাদেশে তিনটি সমাধি পরিচালনা করে। এগুলো কুমিল্লার ময়নামতি, চট্টগ্রামের দামপাড়া ও নেত্রকোনার মোহনগঞ্জে অবস্থিত।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status