ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
খেলাধুলায় প্রাণ ফিরে পেল দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 5:35 PM

খেলাধুলায় প্রাণ ফিরে পেল দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস

খেলাধুলায় প্রাণ ফিরে পেল দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিক দৃঢ়তা তৈরি করে। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ সমাজকে নেতিবাচক প্রবণতা থেকে দূরে রেখে ইতিবাচক জীবনধারার পথে পরিচালিত করে।

তিনি আরও উল্লেখ করেন, পড়াশোনার সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতিচর্চা যুক্ত না হলে পূর্ণাঙ্গ মানুষ তৈরি সম্ভব নয়। ভবিষ্যতে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status