ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
লাকসামে ধানের শীষের মাইকিং করার সময় বুকের ব্যথায় বিএনপি কর্মীর মৃত্যু
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 8:16 PM

লাকসামে ধানের শীষের মাইকিং করার সময় বুকের ব্যথায় বিএনপি কর্মীর মৃত্যু

লাকসামে ধানের শীষের মাইকিং করার সময় বুকের ব্যথায় বিএনপি কর্মীর মৃত্যু

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের প্রচরণার অংশ হিসেবে মাইকিং করতে গিয়ে বুকে প্রচন্ড ব্যথা উঠে ইউসুফ ভান্ডারি (৪৬) নামক এক বিএনপি কর্মী মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় মাইকিং করার সময় এ ঘটনা ঘটে। ইউসুফ ভান্ডারি পৌরসভার ফতেপুর পূর্বপাড়া মসজিদ বাড়ির আবুল বাশার ভান্ডারির ছেলে।  

জানা যায়, ইউসুফ ভান্ডারি একজন বিএনপি কর্মী। কর্মজীবনে তিনি মাইকিং প্রচারণায় বেশ পারদর্শী ছিলেন। এরই প্রেক্ষিতে গত কয়েকদিন থেকে তিনি সিএনজি অটোরিক্সাযোগে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষের মাইকিং করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবারও মাইকিং করছিলেন।

বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতাখালী গ্রামে মাইকিং করা অবস্থায় আকস্মিক বুকে প্রচন্ড ব্যথা দেখা দেয়। তাৎক্ষনিক তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্টস্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

লাকসাম পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, আবু ইউসুফ ভান্ডারি দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি দলীয় প্রার্থীর ছবি ও ধানের শীষ মার্কা সম্বলিত টি-শার্ট পড়ে মাইকিং করে বেশ সাড়া জাগিয়েছেন। দলের পক্ষ থেকে তার অসহায় পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমদ জানান, এ বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। আমি এখনই খোঁজ-খবর নিব। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status