|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি
মাঈন উদ্দিন বাবলু, গুইমারা খাগড়াছড়ি
|
![]() ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি নির্বাচনী দায়িত্ব পালনে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে যাচ্ছে গুইমারা সেক্টর অধিনস্থ বিজিবি সদস্যগণ। জনসাধারণ যাতে নিরাপদে, নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফুর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছে। জনগণের মধ্যে ভোটের আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিজিবি কর্তৃক বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে বলেও সংবাদ মাধ্যমে জানানো হয় । ![]() ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি এবারের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের নিমিত্তে মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ বিগত ৫ মাসে বিশেষ সমন্বিত প্রশিক্ষণ গ্রহণ করেছে। মোতায়েনকৃত প্রতিটি প্লাটুনের সদস্যগণ বডি ওর্ন ক্যামেরা, এমএস টীম প্লাটফর্ম, রায়োট কন্ট্রোল সরঞ্জাম এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে অধিক দক্ষতা, নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। মোতায়েনকৃত বিজিবির Rapid Action Team (RAT) নির্বাচনকালীন সময়ে ঝুঁকিপূর্ণ যেকোন কেন্দ্রে অতি দ্রুততম সময়ে পৌঁছে বিশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম এবং বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াডও ক্ষেত্র বিশেষে মোতায়েন থাকবে। এছাড়াও, দূর্গম ভোটকেন্দ্রসমূহে নির্বাচনী সহায়তা প্রদানের জন্য বিজিবির হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
