ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
চলে গেলেন বরেন্য রাজনীতিবিদ মহসিন আলী প্রধান, শোকাহত তেঁতুলিয়াবাসী
মুস্তাক আহমেদ ,পঞ্চগড়
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 4:08 PM

চলে গেলেন বরেন্য রাজনীতিবিদ মহসিন আলী প্রধান, শোকাহত তেঁতুলিয়াবাসী

চলে গেলেন বরেন্য রাজনীতিবিদ মহসিন আলী প্রধান, শোকাহত তেঁতুলিয়াবাসী

না ফেরার দেশে পাড়ি দিলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বরেণ্য রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধান। তিনি একাধারে নিভৃতচারী প্রবল সাহসীশক্তির অধিকারী সৎ ও জনপ্রিয় রাজনীতিবিদ, সংগঠক, জনপ্রতিনিধি , সমাজসেবক ও দেশপ্রেমীক সূর্যসন্তান।

৩রা ফেব্রুয়ারী, ২০২৬ খ্রি:/ মঙ্গলবার   রাত ০১:৪৫ মি: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম মহসিন আলী প্রধানের আকষ্মিক মৃত্যুতে তেঁতুলিয়া – তথা পঞ্চগড়ের বিভিন্ন সামাজিক সাংগঠনিক ও রাজনৈতিক অঙ্গনের শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জাতির এই সূর্যসন্তান বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের বাসিন্দা । ধাইজান গ্রামের মরহুম মোবারক হোসন প্রধানের একমাত্র সন্তান ছিলেন মহসিন আলী প্রধান । ৮০ দশকে বিএপাস করে প্রথমে ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এরপর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপদে নির্বাচিত হয়ে জনগনের সেবা শুরু করেন। এরপর শুরু হয় রাজনৈতিক জীবন।   র্দীঘ ৩০ বছর ধরে দলের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্বভার গ্রহন করে দলের সাংগঠিক শক্তি ও কাঠামোকে শক্ত করেছিলেন তার দৃঢ নেতৃত্বে। তেঁতুলিয়া উপজেলার জাতীয়তাবাদী দলের কঠিন সময়ে নেতাকর্মীদের কান্ডারি হয়ে র্দীঘদিন দায়িত্ব পালন করেছেন। দলের  স্বপক্ষে যে কোন  মিছিলে ও আন্দোলনে তিনিই ছিলেন সবার আগে।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি  শাহাদাৎ হোসেন রঞ্জু বলেন মহসিন আলী প্রধান , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তেঁতুলিয়া উপহজলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতি পদে র্দীঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। উনার দায়িত্ব থাকাকালীন অবস্থায় সততা ও নিষ্ঠার সাথে দল পরিচালনা করেছেন এবং উনি বাংলাবান্ধা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন । যথেষ্ট সুনামধন্য একজন মানুষ ছিলেন। উনার রাজনীতি  জীবনে উনি একজন সফল রাজনীতিবিদ ছিলেন। রাজনৈতিক জীবনে উনি বহু কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন । এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন । ব্যাক্তি হিসাবে উনি একজন ভাল মানুষ ছিলেন । উনার রাজনৈতিক জীবনে আমি র্দীঘদিন রাজনীতি করেছি, আমার কাছে মনে হয়েছে একজন পরিস্কার ও স্বচ্ছ রাজনীতির আদর্শিক মানুষ হিসাবে পেয়েছি। আমি তার বিদেহী আত্মার মাগয়েরাত কামনা করি। আল্লাহ যেন উনাকে বেহেস্তনসীব করে। আমাদের দল একজন ভাল নিষ্ঠা সৎ এবং আদর্শ কর্মী হারালেন। এই শূন্যতা পুরণ হবার নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনাকে সারাজীবন স্মরণে রাখবে ইনশা আল্লাহ। আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মঙ্গলবার বিকাল ০৩ টায় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায়  উপস্থিত ছিলেন,  পঞ্চগড় ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় জর্জকোর্টের পিপি এ্যাড আদম সুফি, পঞ্চগড় জেলা বিএনপির আহব্বায়ক, জাহিরুল ইসলাম কাচ্চু,  জেলা জামাআতের আমীর ইকবাল হোসেন, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।  দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন মরহুমের পুত্র সন্তান  তানভীর আলম প্রধান, এসিস্ট্যান্ট অ্যাটর্নী জেনারেল অফ বাংলাদেশ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status