ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
১০ জেলার ১৩টি আসন অতি ঝুঁকিপূর্ণ নির্বাচনে মোতায়েন থাকবে সেনা,নৌসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 4:12 PM

১০ জেলার ১৩টি আসন অতি ঝুঁকিপূর্ণ নির্বাচনে মোতায়েন থাকবে সেনা,নৌসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

১০ জেলার ১৩টি আসন অতি ঝুঁকিপূর্ণ নির্বাচনে মোতায়েন থাকবে সেনা,নৌসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। শুধু পুলিশ বাহিনীর দেড়লাখের ও বেশি প্রশিক্ষিতি সদস্য মোতায়নে থাকছে এবার। কেন্দ্র বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা গেলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা মোকাবেলার ঘোষনা দিয়েছে এই বাহিনীটি।

নির্বাচনের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি-জামাত সংর্ঘষে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে তফশিল ঘোষনার পর থেকে গত ১ ফেব্রুয়ারি ১০ দিনে প্রায় ৫০ টি আসনে হামলা সংর্ঘষে দেড় শতাধিক আহত এবং ৪ জন প্রান হারায়। যদিও টিআইবির হিসাবে নিহতের সংখ্যা ১৫ জন। নির্বাচন যতই এগিয়ে আসছে সহিংসতার ঘটনা তত বাড়ছে। দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি হামলা ও সংর্ঘষে ভোটের পরিবশে উত্তাপ ছড়াচ্ছে। এসব সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটার ও প্রার্থীর মধ্যে বাড়ছে উদ্বগে। 

পুলিশ বলেছে ভোট সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন তারা।এবার শুধু পুলিশেরই দেড় লাখেরও বেশি প্রশিক্ষিতি সদস্য মোতায়েন থাকছে। এরি মধ্যে সহিংসতার উচ্চ ঝুঁকিতে থাকা কিছু আসনের তালিকা করেছে পুলিশের বিশেষ শাখা। এতে পাবনা,চট্টগ্রাম,পটুয়াখালীসহ ১০ জেলার ১৩টি আসনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের মিডিয়া এআইজি এইচ এম শাহাদাত হোসাইন বলনে, এখন যেসব জেলাগুলোতে ঝুঁকি বেশি আমাদের নিরাপত্ত প্ল্যান ওই ভাবেই করা। ভোট কেন্দ্রে থাকবে নিরাপত্তা বাহিনী। এছাড়াও কেন্দ্রে কোন ধরণের সংঘাত ঘটলে সেক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রের বডিঅন ক্যামেরা থাকবে । সুতরাং কেউ যদি সহিংস আচারণ করে সেটি ক্যামেরায় রের্কড থাকবে। সাথে সাথে আমরা আমাদের ওয়ারলেসে স্ট্রাইক ও ব্যাকআপ টিম সাথে সাথে রেসপন্স করার জন্য প্রস্তুত থাকবে। ভোটের আগে ও পরে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ র‌্যাব বিজিবি, কোষ্টগার্ডসহ ৯ লাখ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবে।

নিরাপত্তা নিশ্চিত করা সব সময় একটি চ্যালেঞ্জিং বিষয় উল্লেখ করে তিনি আরো বলেন, যে কোন ধরণের সহিংসতা হতে পারে কিংবা নির্বাচন বর্জন করতে পারে। এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করা। এই লক্ষ্যে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন আমরা সেভাবেই কাজ করছি। এ ছাড়াও নির্বাচন ও গণভোট ঘিরে সোস্যাল মিডিয়ার দিকেও থাকবে বাড়তি নজরদারী। ফেসবুকে উস্কানমিূলক পোস্ট আর এআইসহ বিভিন্ন উৎসের তথ্য যাচাই-বাছাইয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশের সাইবার টিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status