ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
দীঘিনালায় ভোট নিরাপত্তায় সেনাবাহিনীর সার্বক্ষণিক তত্ত্বাবধান
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 5:35 PM

দীঘিনালায় ভোট নিরাপত্তায় সেনাবাহিনীর সার্বক্ষণিক তত্ত্বাবধান

দীঘিনালায় ভোট নিরাপত্তায় সেনাবাহিনীর সার্বক্ষণিক তত্ত্বাবধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দীঘিনালায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ০৩ ফেব্রুয়ারি) দীঘিনালা  উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কমিশনারের সঞ্চালনায় আয়োজিত এই প্রশিক্ষণে নির্বাচনী নিরাপত্তা ও ভোট কেন্দ্র পরিচালনার দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি দীঘিনালা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন বলেন, ভোট গ্রহণের আগে, পরে এবং ভোট গ্রহণের দিনগুলিতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করবে। তিনি আরও জানান, দীঘিনালা জোন প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সেনাসদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করে ঘটনা রেকর্ড করবেন।

তিনি আরও বলেন- ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখা প্রধান লক্ষ্য। দীঘিনালা জোন প্রতিটি পর্যায়ে ভোট পরিচালনায় সহায়তা করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবরকম প্রস্তুতি থাকবে।

প্রশিক্ষণের শেষে তিনি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এবং দীঘিনালা জোনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status