|
পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক আটককৃতরা হলেন চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের গ্রেফতার পরোয়ানা ভুক্ত সামাদ আলী গাজীর ছেলে মোঃ রুহুল আমিন গাজী, লিয়াকত আলী গাজীর ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন, মৃত আব্দুল খালেক গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী, মোঃ সবুর মালির ছেলে উজ্জাল মালি, আব্দুল গনি মালির ছেলে আবু মুছা, মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী, মৃত বাবর আলী মালির ছেলে মোঃ সিরাজুল মালী এবং মৃত মার্জন গাজীর ছেলে কালাম গাজী। লস্কর ইউপির মৃত জগদীস হাওলার ছেলে উদয় কৃষ্ণ হাওলার ও রজব গাজীর ছেলে মুন্না গাজী। রাড়ুলী ইউপির মৃত নওয়ার গাজীর ছেলে মোঃ আমিনুর গাজী, আরাজী ভবানীপুর গ্রামের আফেল উদ্দিন মোড়লের ছেলে মোঃ আরিফুল মোড়ল এবং উলুডাঙা গ্রামের মুনসুর আলী গাজীকেও আটক করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, আটককৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
