ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের পক্ষে যুবদলের গণসংযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 February, 2026, 8:32 PM

ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের পক্ষে যুবদলের গণসংযোগ

ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরের পক্ষে যুবদলের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত  ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যুবদল নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে এই প্রচারণা শুরু হয় পরে এটি পূর্ব থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

প্রচারণাকালে ধানের শীষের পক্ষে স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করা হয়।

উক্ত নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন পূর্ব থানা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। 

এসময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই।

প্রচারণা চলাকালীন সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। যুবদল নেতারা জানান, নির্বাচনী এলাকা ঢাকা-১৮ এর প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

মহানগর যুবদলের অন্যতম সদস্য মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন উত্তর যুবদলের সদস্য মনিরুল হাসান পিন্টু উত্তর পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আপু শিকদার,উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকসেদুল মিলন সাবেক সা‌বেক যুগ্মসাধারন সম্পাদক শা‌হিন খন্দকার,উত্তরা পুর্ব থানা ১নং ওয়‌র্ড যুবদ‌লের আহবায়ক আল আ‌মিন শেখ রু‌বেল ,যুগ্মসম্পাদক আজাদ ,যুগ্মসম্পাদক সাজ্জু,প্রচার সম্পাদক জু‌য়েল সহ থানা ওয়ার্ডের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status