|
হঠাৎ ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, কারণ কী
নতুন সময় ডেস্ক
|
![]() হঠাৎ ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, কারণ কী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে বিকেল পাঁচটার পর ভারতীয় দূতকে ডেকে নিয়ে এই প্রতিবাদ জানানো হয়। চলতি মাসের মাঝামাঝি একটি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার সরকারের দৃষ্টিগোচর হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। ওই সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে ঢাকার মূল্যায়ন। বিশেষত কথিত 'পুশব্যাক' বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো সংক্রান্ত তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ভারতীয় দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, স্পর্শকাতর দ্বিপক্ষীয় ইস্যুতে তথ্যপ্রমাণহীন বক্তব্য প্রকাশ্যে দেওয়া দুই প্রতিবেশী দেশের সম্পর্কের জন্য কোনোভাবেই সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সমাধান করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে যেন তারা বিরত থাকেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
