ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
জয়দেবপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 11:12 AM

জয়দেবপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৩

জয়দেবপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৩

গাজীপুরের জয়দেবপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ একজন নারী ও দুই পুরুষকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক সারে ৭টায় জয়দেবপুর থানাধীন নন্দনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়নপুর এলাকার মো. হাসান আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়।

জয়দেবপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৩

জয়দেবপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৩

উদ্ধারকৃত আলামত:- ইয়াবা ট্যাবলেট: ১২৭ পিস, চাপাতি: ৪টি, ছোট ছুরি: ৬টি, বড় ছুরি: ১টি, নগদ টাকা: ৩,৬৯,৮২০ টাকা আটক ব্যক্তিরা হলেন:- নয়নপুরের হাসান আলীর স্ত্রী ও অলিউল্লার মেয়ে মোছা. তাসলিমা বেগম (৪৮) – নারী, তাসলিমার ভাই মো. সনি (২২) – পুরুষ, একই এলাকার মাহে আলম ও মনোয়ারা দম্পতির ছেলে জুয়েল মিয়া (৩৮) – পুরুষ, পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটকদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status