ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গুইমারায় কৃষকের সাথে গল্প অনুষ্ঠিত
মাঈন উদ্দিন বাবলু
প্রকাশ: Saturday, 7 February, 2026, 12:04 PM

গুইমারায় কৃষকের সাথে গল্প অনুষ্ঠিত

গুইমারায় কৃষকের সাথে গল্প অনুষ্ঠিত

কৃষকের অধিকার ও উন্নয়ন ভাবনা নিয়ে গুইমারায় “কৃষকের সাথে গল্প” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) মুসলিম পাড়া স্কুল মাঠে এ কর্মসূচি আয়োজন করে গুইমারা উপজেলা কৃষকদল।

গুইমারা উপজেলা কৃষকদলের সভাপতি মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল (কেন্দ্রীয় কমিটি)। প্রধান বক্তা ছিলেন পারদর্শী বড়ুয়া, সভাপতি, খাগড়াছড়ি জেলা কৃষকদল ও উপজাতি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলপদ চাকমা, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা কৃষকদল ও উপজাতি বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি এবং সাইফুল ইসলাম সোহাগ, সভাপতি, গুইমারা উপজেলা বিএনপি।

বক্তারা কৃষকদের জন্য প্রস্তাবিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সুবিধা, সরকারি ভর্তুকি, স্বল্প সুদে কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি, শস্য বিমা, কৃষি প্রশিক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কথা জানান।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী উন্নয়ন, পরিবারভিত্তিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status