|
এনায়েতপুরে শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত
মো: সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() এনায়েতপুরে শাপলা কলির নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে শিবপুর বটতলা থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়। মিছিলটি শিবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবপুর বাজারে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। মিছিল ও পথসভায় শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নুরুনবী মন্ডলের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মো. সাহেব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ-৬ আসনে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে মোস্তাফিজকে সংসদ সদস্য নির্বাচিত করা হলে এবং ১১ দলীয় জোটকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করা হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, ইনশা আল্লাহ। তিনি আরও বলেন, শাপলা কলিকে বিজয়ী করলে শাহজাদপুর উপজেলাকে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন ও রাহাজানিমুক্ত করে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শাপলা কলির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
