ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী ৫ দিন পর উদ্ধার
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 7 February, 2026, 12:20 PM

কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী ৫ দিন পর উদ্ধার

কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী ৫ দিন পর উদ্ধার

কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর এক স্কুলছাত্রীকে নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ৪নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায় এটি অপহরণ নয় প্রেমের সম্পর্কে কারণে সে নিঝুমদ্বীপের এক ছেলের সঙ্গে আসে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই যুবক পালিয়ে যায়।

বর্তমানে ওই শিক্ষার্থী নিঝুমদ্বীপ পুলিশের জিম্মায় রয়েছে। তার পরিবারকে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য জানানো হয়েছে।

জানা যায় গত রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৭৫ জন শিক্ষার্থী ও শিক্ষক কক্সবাজারের উদ্দেশে শিক্ষা সফরে যান। পরদিন সোমবার (২ ফেব্রুয়ারি) ফেরার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সহপাঠী ও শিক্ষকরা তাকে ছাড়াই মিরসরাই ফিরে আসেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ওই শিক্ষার্থীর বাবা অভিযোগ করেন, শিক্ষকরা তাকে পিকনিকে নিয়ে গেলেও নিরাপত্তার বালাই ছিল না। নিখোঁজ হওয়ার পর প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরিবারের পাশে না দাঁড়িয়ে উল্টো দায় এড়িয়ে গেছেন। পরে তারা জানতে পারেন তাদের মেয়ে হাতিয়ার নিঝুমদ্বীপে রয়েছে।

হাতিয়ার নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমন বনিক জানান, ছাত্রীটি অপহৃত হয়নি। নিঝুমদ্বীপের অধিবাসী জিহাদ নামের এক যুবক চট্টগ্রাম থাকে। ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ওই ছাত্রী চট্টগ্রামের মিরসরাইয়ে আবু তোরাব স্কুলের শিক্ষাসফরে কক্সবাজার যাওয়ার বিষয়টি তার প্রেমিক বন্ধুকে অবহিত করলে জিহাদ কক্সবাজার গিয়ে ওই ছাত্রীকে নিয়ে তার গ্রামের বাড়ি হাতিয়ায় নিয়ে আসে।

বিষয়টি শুক্রবার দুপুরে জানার পর ওই ছাত্রীকে নিঝুমদ্বীপের ৪ নং ওয়ার্ড থেকে সন্ধ্যায় উদ্ধার করা হয়। তবে ঘটনার পর জিহাদ পালিয়ে যায়। ওই ছাত্রীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status