|
জাবের-জুমার উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() জাবের-জুমার উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ আন্দোলনকারীরা বলেন, বিচার চাইতে গিয়ে এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই হামলায় জড়িতদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। আর দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। ![]() জাবের-জুমার উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে জাবের-জুমার ওপর হওয়া হামলার প্রতিবাদে শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করে। পরে পুলিশ গিয়ে অনুরোধ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও অবস্থান কর্মসূচি রাত ১০টা পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে প্রধান উপদেষ্টা বরাবর হাদি হত্যার বিচার ও জাবের-জুমার ওপর হওয়া হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করে সংহতি প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
