ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রাঙামাটি শহরে জুঁই চাকমার জনসংযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 February, 2026, 6:09 PM

রাঙামাটি শহরে জুঁই চাকমার জনসংযোগ

রাঙামাটি শহরে জুঁই চাকমার জনসংযোগ

শনিবার ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত  বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১৭তম দিনে রাঙামাটি পৌর এলাকার কলেজ গেইট, কল্যাণপুর, রাজবাড়ি ও বৃহত্তর বনরুপা এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ ও জনসংযোগ করেন।

এসময় জুঁই চাকমা বলেন রাঙামাটি পৌর এলাকায় নাগরিক সেবা বৃদ্ধি করা প্রয়োজন। রাঙামাটি পৌরসভা হচ্ছে যে একটি প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু নাগরিকরা সেভাবে সুযোগ-সুবিধা পায় না।ফুটপাত গুলো বেদখল হয়ে আছে,  কোথাও নির্দিষ্ট করে ট্যাক্স বা সিএনজি অটোরিকশা রাখার জন্য নির্ধারিত স্থান নাই, এ কারণে যার যার ইচ্ছামত  যত্রতত্র গাড়িগুলো রাস্তার উপর রেখে যানজট সৃষ্টি করে রাখেন, রাঙামাটি শহরকে পর্যটন নগরীতে রূপ দিতে হলে এখানে দরকার পরিকল্পনা  ও উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে সমন্বয় সাধন করা। 

 আমি রাঙামাটি পৌর কর্তৃপক্ষকে একটি পরামর্শ দিতে চাই, উনারা যেন উনাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে দিনের বেলায় ময়লা আবর্জনা পরিষ্কার না করে রাতের বেলায় যাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন।রাঙামাটি পৌরসভা নাগরিকরা ভোরবেলা ঘুম থেকে উঠে যাতে দেখে যে তাহাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঝকঝক করছে।  রাতের বেলায় রাঙামাটি শহর হয়ে পড়ে গবাদি পশুর চলাচলের বিচরণ ক্ষেত্র এ জায়গায় রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ আরো কঠিন উদ্যোগ নিয়ে আমাদের শহরকে সৌন্দর্য রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

জুঁই চাকমা বলেন, ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা।তিনি বলেন, ২০১৮ সালের মত ভোট হলে ২৪ এর গণঅভ্যর্থন  এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল আয়োজন ব্যর্থ হবে।জুঁই চাকমা বলেন, রাঙামাটি ২০৯৯ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্রেই ঝুঁকিপূর্ণ। তিনি রাঙামাটি ২০৯৯ আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status