ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা; আহত-১
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Saturday, 7 February, 2026, 6:52 PM

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা; আহত-১

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা; আহত-১

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়ায় জামায়াত থেকে বহিষ্কৃত ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে জামায়েতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী শিবিরের সাবেক সভাপতি আশিকুল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় রাত ৯ টার দিকে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলন করেন জামায়াত থেকে বহিষ্কৃত জেলার সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন। 

তিনি বলেন, আমার ঘোড়া প্রতীকের  ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াতে ইসলাম পরিকল্পিতভাবে মিথ্যাচার করে নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনা আড়াল করতেই আমার কর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে, পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি।

পাশাপাশি জামায়াতের প্রার্থী সংবাদ সম্মেলনে আমার ও আমার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে সেটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্র শিবিরের সাবেক সভাপতি আশিকুল ইসলাম নামে আমার এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করে। তার কানে লেগে কানের পর্দা ফেটে গিয়েছে পা ভেঙ্গে গেছে বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। 

এবিষয়ে ১১দলীয় জোট মনোনীত  জামায়াতে ইসলামী'র দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের কাছে জানতে চাইলে তিনি তেলে-বেগুনে জ্বলে উঠে কথা না বলে চলে যান। 

ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status