|
সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করলে কাউকে ছাড় দেয়া হবে না: এমপি প্রার্থী বাপ্পি
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করলে কাউকে ছাড় দেয়া হবে না: এমপি প্রার্থী বাপ্পি শনিবার বিকাল ৫ টায় উপজেলার হরিঢালী কপিলমুনি বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় কপিলমুনি ধান্য চত্ত্বরে আয়োজিত জনসভায় প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, শেখ সামসুল আলম পিন্টু, হরিঢালী বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম,যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল। কপিলমুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম গাজী প্রমুখ। জনসভায় দুটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে দলটির নেতাকর্মীরা জনসভা স্থলে যোগদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
