ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় বন্দুক উদ্ধার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 7 February, 2026, 6:56 PM

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় বন্দুক উদ্ধার

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় বন্দুক উদ্ধার

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় কয়েকটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল বড়বাড়ি লেক সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কয়েকটি বাড়িকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর সেনাবাহিনী সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় একটি পরিত্যক্ত ঘরের ভেতর তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, অপরাধীরা অভিযান টের পেয়ে আগেই এলাকা ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত বাড়িগুলো দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ফলে সেনাবাহিনীর এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আর্মি ক্যাম্প  থেকে জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করে জমা দিয়েছে থানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status