|
পাহাড়ের মানুষের পাশে সেনাবাহিনী: বিশুদ্ধ পানির সুবিধায় বদলাবে ১০৫ পরিবারের জীবন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পাহাড়ের মানুষের পাশে সেনাবাহিনী: বিশুদ্ধ পানির সুবিধায় বদলাবে ১০৫ পরিবারের জীবন সোমবার (২২ জুন-২৬) সকাল ৮:৪০ ঘটিকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়। দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় স্থাপিত এ প্রকল্পের ফলে এলাকার দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট দূর হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, দুর্গম পাহাড়ি অঞ্চলে স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের মাধ্যমে প্রায় ১০৫টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। এতে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি কমে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার (৪-ইবি) লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী, উপকারভোগী পাহাড়ি জনগণসহ প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে মৌলিক সেবার উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশুদ্ধ পানির এ উদ্যোগ স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাস্থ্যসম্মত করে তুলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
