|
পাইকগাছায় সপ্তদ্বীপার রজত জয়ন্তী ও ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাইকগাছায় সপ্তদ্বীপার রজত জয়ন্তী ও ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষাবিদ, সাহিত্যিক- সাংস্কৃতিক গবেষক ও জীবন জাগরণী সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক। তিনি বক্তৃতায় বলেন, সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে বিশেষ ছিলেন, অ্যাড. শফিকুল ইসলাম কচি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধুর উপস্থাপনায় বক্তৃতা করেন, শেখ আজগর আলী, লিনজা আক্তার মিথিলা, রাবেয়া আক্তার মলি, সুকনাথ পাল, সুইটি আক্তার, মোহানা আক্তার রিনি, মিম আক্তার, জান্নাতি খাতুন, মিতু সেন, সমাইয়া প্রমুখ। সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৩ জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। শিক্ষায় প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ কে সপ্তদ্বীপা সম্মাননা, কর্মদক্ষতা ও সাফল্যে কৃষিবিদ নাহিদুল ইসলামকে হৈম- নরেন্দ্র স্মৃতি পদক ও সমাজ সেবায় সুকনাথ পাল হৈম- নরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, মাধুরী রাণী সাধু, রাবেয়া আক্তার মলি, তুর্য সাধূ, মিতু সেন, মিমি প্রমুখ। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
