ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কাউকে পালাতে হবে না: চরমোনাই পীর
মোঃ বাচ্চু,রাঙ্গাবালী, পটুয়াখালী
প্রকাশ: Saturday, 7 February, 2026, 8:01 PM

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কাউকে পালাতে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কাউকে পালাতে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যাদের অতীত ইতিহাস চাঁদাবাজি, ধান্দাবাজি ও জুলুমের—তারা ভবিষ্যতেও একই কাজ করবে। দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি লাভের লক্ষ্যে ইসলামের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ইসলামের পক্ষে একটিমাত্র বাক্স রয়েছে। সেটি হলো হাতপাখা প্রতীকের বাক্স—ইসলামী আন্দোলনের বাক্স।

শনিবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রীয় মারকাজ মাদ্রাসা মাঠে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙ্গাবালী উপজেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান।

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কাউকে পালাতে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কাউকে পালাতে হবে না: চরমোনাই পীর

চরমোনাই পীর বলেন, অনেকে ইসলাম শুনলেই ভয় পান, অথচ ইসলাম ভয়ের কিছু নয়। ইসলাম শান্তির জন্যই এসেছে। তিনি আরও বলেন, এক দল ক্ষমতায় গেলে আরেক দল দেশ ছেড়ে পালায়। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না।

হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ যদি আমাদের কবুল করেন এবং আমাদের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে নিরপরাধ মানুষ নিজ জন্মভূমিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। কাউকে মিথ্যা মামলা, হয়রানি কিংবা ভয়ভীতি দেখানো হবে না।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status